অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন দিলো ভারত
মেডিভয়েস ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই ভারতীয়দের জন্য সুখবর। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
শুক্রবার (১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশটিতে আগামী বুধবার থেকে এই টিকা প্রয়োগ করা হতে পারে। ভারতে এরই মধ্যে গণহারে করোনার টিকাদান কর্মসূচির মহড়া শুরু হয়েছে। অর্থাৎ, ভ্যাকসিন দেওয়ার পরিকাঠামো শেষবারের মতো দেখে নেওয়া। যাদের প্রথমে টিকা দেয়া হবে, সেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন সেন্টারে নিয়ে পর্যালোচনা করা হবে, সবকিছু মসৃণভাবে চলছে কি না।
এতে আরও বলা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে ভারতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় (এসআইআই) প্রস্তুত হচ্ছে করোনার টিকা ‘কোভিশিল্ড’।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়। পরবর্তীতে এ ভ্যাকসিন আর্জেন্টিনাতেও অনুমোদন দেওয়া হয় প্রয়োগের জন্য। ইতোমধ্যে বাংলাদেশ সরকারও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের তিন কোটি ডোজ কিনতে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করা করেছে। ভারতের এই অনুমোদনের ফলে বাংলাদেশের করোনা টিকা পাওয়ার পথ আরও সুগম হলো।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ